ক্যামেরায় বিশেষত্ব নিয়ে আসছে এমআই এ৩

১৩ জুলাই, ২০১৯ ২৩:৫১  
অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীন নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে শাওমি। সম্প্রতি এই ফোনের টিজার প্রকাশ করেছে চীনের কোম্পানিটি। সেখানে এমআই এ সিরিজ উল্লেখ করার কারণে ধারণা করা হচ্ছে এটি হবে এ২ এর পরবর্তী সংস্করণ। সম্ভাব্য এমআই এ৩ মডেলের এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ওয়ানের সাথে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট সুবিধা। অসাধারণ ছবি তোলার অভিজ্ঞতা দিতে থাকবে বিশেষ ক্যামেরা। গতবছর এই সিরিজে এমআই এ২ এবং এমআই এ২ লাইট স্মার্টফোন বাজারে আনে শাওমি। তাই ধারণা করা হচ্ছে এবার এমআই এ৩ এবং এমআই এ৩ লাইট এই দুটি সংস্করণে আনা হবে ফোনটি। সম্প্রতি চীনে এমআই সিসি৯ এবং এমআই সিসি৯ই মডেলে দুটি ফোন উন্মুক্ত হয়েছে। একাধিক সূত্র থেকে জানা গেছে এই ফোনের নাম বদলে আন্তর্জাতিক সংস্করণ হবে যথাক্রমে এমআই এ৩ এবং এমআই এ৩ লাইট। ফোনদুটির পিছনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিবিটেক/বিএমটি